নবীগঞ্জের মাকালকান্দি হাওড়ের বাধঁ নির্মানে সঠিক পরিকল্পনা না থাকায় হাজারো কৃষকের স্বপ্ন০বোরো ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার সীমানা নিয়ে  মাকালকান্দির হাওড় ১০০বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত। হাওড়ের কেন্দ্রস্থলের গভীরে মাকালকান্তি গ্রাম বিদ্যামন। এ গ্রামের মানুষের ফসল উৎপাদনে অন্য কোন ব্যবস্থা না থাকায় একমাত্র অবলম্বন হল বোরো ধান।  আর এ ফসলের মাধ্যমেই সারা বছর তাদের খোরাকি চলে। চলতি বছরের বর্ষা মৌসুম আসার পুর্বেই বোরো জমির ধানের তোড় বের হওয়ার সাথে সাথেই অবিরাম বৃষ্টির কারনে আগাম বন্যার পানিতে ধান সম্পূর্ন পানিতে তলিয়ে যায়। যার ফলে সোনালী ফসলের স্বপ্ন মনের মাঝে লালনকারী কৃষকের সব স্বপ্ন বন্যার পানিতে তলিয়ে যায়। কোন কৃষক একমুঠো ধানও এ বছর ঘরে তোলতে পারেননি। এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে এ পর্যন্ত কোন রকম সাহায্য পৌছে নাই।  এ হাওড়র অধিকাংশ এলাকা নিুাঞ্চল হওয়ার কারনে সামন্য বৃষ্টি হলেই বেরো ফষল বন্যার পানিতে তলিয়ে যায়। সরকারী উদ্যোগে প্রায় ১৫ বছর পূর্বে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হাওড় রক্ষা বাধঁ মার্কুলী থেকে মাকালকান্দি হয়ে হাওয়া নদীর উত্তরপাড় হয়ে দূর্গাপুর পর্যন্ত বাধঁ নির্মান হলে ডোবড়া পানিতে বোরা ফসল নষ্ট করে ফেলে রোয়া বিলের পূর্ব পাড় হইতে বেরি বাধঁ পর্যন্ত ১ মাইল দৈর্ঘ্য কপার্টমেন্টের বাধঁ নির্মান হলে মাকাল কান্দি গ্রামসহ ১০০ বর্গমাইল এলাকার বোরা ফসল রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধানে গত ২ বছর ধরে মার্কুলি হতে  মাকালকান্দি এলাকার উচুঁ জায়গায় মাটি কাটার কাজ চলছে। মাকালকান্দি হতে  দূর্গপুর পর্যন্ত হাওয়া নদীর উত্তরপাড়ের ১২ কিঃমিঃ জায়গা নিুাঞ্চল এ অবস্থিত। এই নিুাঞ্চলে মাটি না কেটে উচু জায়গায় অপ্রয়োজনীয়ভাবে মাটি কাটা হচ্ছে। ফলে এলাকার বোরো ফসল আগাম বন্যার হাত থেকে কখনো রক্ষা পাবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।