নবীগঞ্জের খলিলপুর গ্রামে উন্নয়নে বিশেষ মতবিনিময় সভায় এম.পি মুনিম চৌধুরী বাবু !! রাস্তা উন্নয়নে অনুদান প্রদানের ঘোষণা

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের নিভৃত পল্লী খলিলপুর গ্রামে গককাল সোমবার বিকেলে এক বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও যুব সংহতি নেতা মামুন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস খান, জাপানেতা মাষ্টার নজরুল ইসলাম, নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, যুব সংহতি নেতা নাসির চৌধুরী, ছালেহ আহমদ, ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, স্থানীয় মেম্বার শাহানুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু, ছাত্রসমাজ নেতা মুহাইমিনুল ইসলাম জীবন, আমীর উদ্দিন, মুহিদ মিয়া, তাজুদ আলী, জুনাইদ মিয়া, ইসমাইল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম.পি মুনিম বাবু বলেন গ্রামের রাস্তার উন্নয়নে ২লক্ষ টাকা অনুদান প্রদানে ঘোষণা করেন। এছাড়া তিনি তার বক্তব্যে আরো বলেন পর্যায়ক্রমে গ্রামের রাস্তা পাকাকরণ সহ সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। মসজিদের উন্নয়নের জন্য ১টি সৌর বিদ্যুত ও নগদ ১০ হাজার টাকা অনুদানের ঘোষনা প্রদান করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।