নবনির্বাচিত মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহন

মধুখালী প্রতিনিধিঃ গত ১৮ই মার্চ-২০১৯ ইং সনে মধুখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান (বাচ্চু) উপজেলা চেয়ারম্যান,মোঃ মুরাদুজ্জামান(মুরাদ) ভাইস চেয়ারম্যান, মোর্শেদা আক্তার মিনা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয় লাভ করেন।

দীর্ঘ ১ মাস পর বিগত দিনের চেয়ারম্যান মোঃ মোঃ আজিজুর রহমান মোল্যা, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আলহাজ্ব গোলাম মুনসুর (নান্নু), মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম এর নিকট থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু), ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা দায়িত্বভার গ্রহন করেন।

পরে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু)এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার এর সঞ্চালনায় ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু). মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান(মুরাদ), মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, সকল চেয়ারম্যানের পক্ষ থেকে মোঃ হাবিবুল বাশার, বিদায়ী নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল অফিসার, সকল পরিষদের চেয়ানম্যান, উপজেলা আওয়ামীলীগের সকল নেত্রীবৃন্দ, মধুখালী বাজার পরিষদের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম (মিলন) সহ সকল ইউনিয়নের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে প্রথম সভা অনুষ্ঠানের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু) বলেন মধুখালী উপজেলা সহ সকল ইউনিয়নে কোন মাদকের, সন্ত্রাসের, চাঁদাবাজদের, টোপবাজদের স্থান হবেনা এবং মধুখালী উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলবেন বলে ঘোষনা করে প্রথম সভা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।