নন্দীগ্রামে এমপি মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাতের কুশপুত্তলিকা দাহ

নন্দীগ্রামে এমপি মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাতের কুশপুত্তলিকা দাহ
অসীম কুমার,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে নন্দীগ্রামের দামগাড়া থেকে ওমরপুর পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
এছাড়া বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা মামলার ষড়যন্ত্রকারী বিএনপির এমপি মোশারফ হোসেন, আওয়ামীলীগ দলীয় উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থি শিক্ষক হাসনাতের কুশপুত্তলিকা দাহ করে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১২ টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, সকল ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, সুধি সমাজ ও ব্যবসায়ীসহ ২৫টি সংগঠনের প্রায় ২ হাজার নানা শ্রেণির পেশার মানুষ অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মোরশেদুল বারী, মখলেছুর রহমান মিন্টু, একরাম হোসেন, কালিপদ রায়, জুলফিকার আলী, মোতাহার আলী, নিকুঞ্জু চন্দ্র, আনিছুর রহমান আলো, মিজানুর রহমান, হাফিজুর রহমান নান্টু, মোফাজ্জল হোসেন, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বে”ছা সেবক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শেখ হাসিনা পরিষদের সভাপতি রেজাউল করিম, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, আল-জাহিদ, সোহাগ প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানার পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এমপি মোশারফ হোসেন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাতকে সাথে নিয়ে নন্দীগ্রামের শক্তিশালী আওয়ামী লীগ সংগঠন ধ্বংসের পায়তারা করছে। এক্ষেত্রে রানার বিএনপি-জামাতপন্থি ভায়েরারা এমপি সঙ্গে যোগসাযোশ করে ভূমিকা রাখছে। এছাড়া রানার সাধারন সম্পাদক পদ নিয়ে মিথ্যা ষড়যন্ত্র করে অনেকেই সম্পাদক হওয়ার স্বপ্ন দেখছেন। বক্তারা দলীয় সকল নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উল্লেখ্য, গত সোমবার (৫ অক্টোবর) রাতে নন্দীগ্রাম উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে বৃদ্ধ শাশুড়ি দেলওয়ারা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামীরা হলেন মেয়ে আকিলা সরিফা সুলতানা, সরিফ বিড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপক ও হিসাবরক্ষক নজরুল ইসলাম, ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হাফিজার রহমান এবং সুপারমার্কেটের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।