× Banner
সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নদীর বুক চিরে বোরো চাষ কোথাও আবার ধুধু বালি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি:ঠাকুরগাও জেলার সীমারেখায় ছোট বড় ১২টি নদীর সমাহার। এক সময় নদীগুলোর রূপ লাবন্যে জেলার সৌন্দর্য বিকশিত হয়ে থাকত। কিন্তু প্রতি বছর প্রতিবেশী রাষ্ট্রের নদীগুলোতে বাঁধ নির্মানের ফলে এ জেলার নদীগুলো শুকিয়ে যায়। পানি শূন্য হয়ে পড়ে।

নদীর বুক চিরে ফসল ফলানো হয়। নদী তার রূপ লাবন্য হারিয়ে ধুধু বালিকায় পরিণত হয়। পাড় কেটে নদীর স্রোতধারার গতিপথ রোধ করে এক শ্রেণীর মানুষ ধান চাষে মেতে উঠে। জেলা ভূমিতে বয়ে যাওয়া টাঙন, সেনুয়া, ভুল্লী, ঢেপা, শুক নদী, বালিয়াডাঙ্গী উপজেলার অহনা, তিরনই, রাণীশংকৈলের কুলিক, পীরগঞ্জের লাচ্ছি, চরনা এবং হরিপুর সীমান্ত দিয়ে বয়ে যাওয়া নাগর নদী এখন বিস্তীর্ন চরে রূপান্তিরিত হয়েছে।
ভারতীয় সীমান্তে একতরফাভাবে বাঁধ নির্মানের ফলে শুকনো মৌসুমে এসব নদ-নদীতে চর পড়ে যায়। এ সুযোগে এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ চর কেটে চাষাবাদ করে। নদীর বুকে সবুজের সমাহার ঘটলেও পানি সংকটে থাকে পুরো এলাকা।

সোনালী ধান ফলায়। নিজ স্বার্থ হাসিল হয় তাদের। দেশ ক্ষতিগ্রস্থ হয় অর্থনৈতিক পরিবেশগত ভাবে। ক্ষতিগ্রস্থ হয় জেলে সম্প্রদায়ের লোকজন। পুষ্টি ঘাটতি পড়ে জন জীবনে। এতে বিলুপ্ত হয়ে পড়েছে দেশী জাতের মাছ। শ্বশুর বাড়ি জামাই আসলে তার থালাই আর পড়েনা সিং, ট্যাংরা, শোল, বোয়াল,রুই মাছের মাথা। নদীগুলো ধান গাছের সবুজ পাতায় ভরে গেছে। নদীগুলো এখন মরা খালে পরিণত হয়েছে।

নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনতে সরকারি, বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে নিঃস্বার্থভাবে বলে সুধিমহলের অভিমত।
ঠাকুরগাও-৩ আসনের সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী বলেন, এ ব্যাপারে জাতীয় সংসদ অধিবেশনে আলোচনা করে নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা যায় কিভাবে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..