× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থান -আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
নতুন বাংলাদেশের সম্ভাবনা

নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থান।  এখন আমাদের কাজ সকলে মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি। যেন বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন ফেরত না আসে। যেন বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়। যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। আমরা যেন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং সব রকম নিপীড়ন মোকাবিলা করতে পারি এবং সে ব্যবস্থাগুলো অপসারণ করতে পারি। বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে এনসিপি নেতাদের উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আপনারা (এনসিপি) দৃঢ়তা, নির্ভীক সাহসিকতা, অবিচল প্রচেষ্টা দিয়ে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন, যারা প্রাণবাজি রেখে লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে বিজয় হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। আপনাদের সাথীরা প্রাণ দিয়ে হলেও একটি ফ্যাসিবাদী শাসককে পরাস্ত করতে পেরেছে। ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। দীর্ঘদিন ১৫ বছর ধরে যে শাসন আমাদের বুকের ওপর জগদ্দল পাথরের মতো বসেছিল।

জুলাই গণঅভ্যুত্থানের কারণে রাষ্ট্র সংস্কারের বর্তমান কার্যক্রম চলা সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকে এখানে কথা বলতে পারছি, একসঙ্গে বসত পারছি, তা সম্ভব করে তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আজকের নেতৃত্বের আন্দোলনের কারণে। সে কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ইতিহাসের অংশ হিসেবে জাতি আপনদের মনে রাখবে। ইতিহাসের উজ্জ্বল অধ্যায় তৈরি করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, বিজয়ের পাশাপাশি আপনারা সুস্পষ্টভাবে বলছেন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল সেটা মূর্ত হয়ে উঠেছে রাষ্ট্র সংস্কারের জন্য। এ অভাবনীয় ও অকুতোভয় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য এবং বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হওয়ার জন্য আপনাদের অবদান স্বীকার করব।

বাংলাদেশে বারবার গণতন্ত্রের আকাঙ্ক্ষা পর্যদুস্ত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা দেখেছি গণতন্ত্রের সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয় বিভিন্নভাবে ভূলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কীভাবে একব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা করেছিল।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে অংশ নিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন ও ড. ইফতেখারুজ্জামান।

এনসিপির পক্ষ থেকে থেকে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসেল।


এ ক্যটাগরির আরো খবর..