× Banner
সর্বশেষ
ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন কৌশলে মানুষের সাথে একেরপর এক প্রতারনা আনোয়ারের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
একেরপর এক প্রতারনা

নারায়নগঞ্জ: প্রথমে সে একটি নতুন জায়গায় তার সেনেটারী কাজের অভিজ্ঞতা দিয়ে যে কোন শো-রুমে কাজে নিয়োগ হয়। এরপর এলাকার রেষ্টুরেন্ট থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত কেউ বাদ যায়না আনোয়ারের ধোঁকা থেকে।

সরেজমিনে গিয়ে দ্যা নিউজের প্রতিনিধি জানতে পারে, নারায়নগঞ্জের, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পাইনাদী নতুন মহল্লা এলাকার স্থানীয় একটি সেনেটারীর শো-রুমে আনোয়ার মার্কটিং ম্যানেজার পদে ২০২০ সালের জুলাই মাসে নিয়োগ পান। মাস খানেক সেখানে কাজ করার পর তার মিস্ট ভাষায় মানুষের সাথে ভাল সম্পর্ক গড়ে তোলে। এলাকার পরিচিত মানুষের কাছ থেকে কম দামে তাদের মাল কিনে দিবে বলে  আনোয়ার টাকা গ্রহন করে ।

তার মা অসুস্থ এজন্য টাকা লাগবে জরুরী, এমন আবেগ প্রবন মিথ্যা কথা বলে সুস্থ মাকে অসুস্থ বানিয়ে মানুষের কাছ থেকে টাকা গ্রহন করে ধার হিসেবে। এভাবে যখন বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে কয়েক লক্ষ টাকা যোগাড় করতে সমর্থ হয় ঠিক তখনই আনোয়ার তার মোবাইল বন্ধ করে দিয়ে এলাকা থেকে উধাও হয়ে যায়।
আনোয়ারের সাথে যোগাযোগ করতে না পেরে সেই ভুক্তভোগী লোকজন তার খোঁজ-খবর নিতে শো-রুম আসতে থাকে।

এদিকে আনোয়ার যেখানে কাজ করে সেখান থেকেও কাউকে কিছু না বলে চলে যায়। অবশেষে আনোয়ারের ঘটনা বুঝতে পেরে মানুষ হতাশ হয়ে যায়। দ্যা নিউজের স্টাফ রিপোর্টারকে পেয়ে ভুক্তভোগীরা আনোয়ারের ব্যাপারে সকল কৃতকর্ম বলতে থাকেন। তাদের মধ্যে রয়েছে, তাসলিম মেটালের মকবুল, শরীফ মেটালের হোসেন আলী, নাজমা মেটাল, কাস্টমার শাহজাহানসহ আরও অনেকে।

ভুক্তভোগীরা সবাই আনোয়ারের ন্যায্য বিচার সহ তাদের টাকা ফেরত পেতে দাবী জানান। এবং আনোয়ার যেন আর কোথাও গিয়ে এমন প্রতারনা করে মানুষকে ধোকা দিতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়।

ভুক্তভোগীদের মাধ্যমে আরও জানা যায়, আনোয়ার আগে পুরান ঢাকার আলু বাজার এলাকায় কাজ করত। পরবর্তিতে সেখানে খোঁজ নিয়ে তার এমন প্রতারনার ঘটনার প্রমান পাওয়া গেছে। এমনকি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আনোয়ার মানুষের সাথে এমন প্রতারনা করে প্রস্থান করার খবর পাওয়া গেছে।

কখনও আওয়ামী লীগের নেতার পরিচয় দিয়ে, কখনও বিশিষ্ট ব্যবসায়ী, কখনও অভিজ্ঞ বিক্রেতা পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে যাচ্ছে।

তাই প্রতারক আনোয়ারের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থাগহনের দাবী জানান ভুক্তভোগীরা।


এ ক্যটাগরির আরো খবর..