× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

উজ্জ্বল রায়, নড়াইল  জেলা প্রতিনিধি

নড়াইলে সদর থানা পুলিশের অভিযানে চোরাই ভ্যানসহ গ্রেফতার ৩

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
narail

নড়াইলে চোরাই ভ্যানসহ তিন চোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, ইজিভ্যান চোর চক্রের তিন সদস্য হলো মোঃ নুরুন্নবী শেখ (৩২), মোঃ হুসাইন মোল্লা (১৯) ও মোঃ আনোয়ার মোল্লার কাছ থেকে  আটককৃতদের হেফাজত হতে চোরাই ইজি ভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ নূরনবী শেখ নড়াইল সদর থানাধীন কোমখালী পূর্বপাড়া গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে। মোঃ হোসেন মোল্লা একই গ্রামের মোঃ জিয়া মোল্লার ছেলে। মোঃ আনোয়ার মোল্লা কোমখালী চরপাড়া গ্রামের মোঃ আহাদ মোল্লার ছেলে।
ওসি জানান, (১১-৯) তারিখে বেলা অনুমান ১১টার সময় জনৈক ভ্যানচালক ভ্যান নিয়ে মাইজপাড়া বাজারে অবস্থানকালে একজন ভ্যানচোর তাড়াশী গ্রাম থেকে কাঠ আনার কথা বলে ১০০ টাকায় ভ্যান ভাড়া করে। ভ্যানচোর ভ্যান চালককে নিয়ে প্রথমে তাড়াশী গ্রাম, তারপর মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রাম, নড়াইল পৌরসভাধীন বরাশুলা গ্রাম, তুলারামপুর বাজার এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ভুল বুঝিয়ে কৌশলে ভ্যান চুরি করে চম্পট দেয়। পরবর্তীতে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা রুজু হয়। এরই পরিপ্রেক্ষিতে এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ভোররাতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর থানার ওসি আরো জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..