× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

Dutta
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
narail

নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন প্রধান সড়কে মরা শিশু গাছ যেন মরণ ফাঁদ হিসেবে দাঁড়িয়ে আছে। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালিয়া-যোগানীয়া সড়কের বাঐসোনা থেকে যোগানীয়া পর্যন্ত প্রধান সড়কের পাশে অসংখ্য মরা শিশু গাছ মূর্তিমান আতঙ্ক হয়ে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। ঝড় বা দমকা হাওয়ায় যে কোনো মুহূর্তে সড়কে আছড়ে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, এটি একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন শত শত যানবাহন এ সড়কে চলাচল করে। কালিয়া থেকে গোপালগঞ্জ যাতায়াতের একমাত্র সড়ক এটি। রাস্তার পাশের মরা শিশুগাগুলো দীর্ঘদিন ধরে এভাবে থেকে পচন ধরেছে। যে কোনো সময় প্রাকৃতি দুর্যোগে ভেঙে পড়লে প্রাণহানির আশঙ্কা আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মরা গাছগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
বাঁকা গ্রামের মিঠু শিকদার জানান, মরা গাছগুলো দ্রুত কেটে সরিয়ে নেওয়া দরকার। বড় ধরনের বাতাস হলে আমরা খুব ভয়ে থাকি, কখন ভেঙে মানুষের মাথার  ওপর পড়ে।
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মহাসড়কের পাশে সামাজিক বনায়নের গাছ অপসারণ করতে বিভিন্ন দফতরে ধরণা দিতে হয়। মরা গাছ সড়কের পাশে থাকা খুবই ঝুঁকিপূর্ণ, এতে যে কোনো সময় ভেঙে পড়ে বড়ো ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবেন বলে জানান তিনি।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা এ প্রতিবেদক বলেন, ওই গাছগুলো কোনো দপ্তরের আওতায় পড়েছে নায়েবকে পাঠিয়ে নিশ্চিত হয়ে বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..