নজরুল বিশ্ববিদ্যালয়ের যতীন সরকারকে সম্মাননা

বিশেষ প্রতিবেদকঃ নজরুল গবেষণা ও নজরুলসঙ্গীতে বিশেষ অবদানের জন্য অধ্যাপক যতীন সরকারসহ ৪ গুণীজনকে সম্মাননা দিয়েছে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার ১১৯তম নজরুলজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে তাদের সম্মাননা প্রদান করা হয়।

নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেয়া হয় দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার ও আবু হেনা আবদুল আউয়াল এবং নজরুলসঙ্গীতে সম্মাননা দেয়া হয় নজরুল সঙ্গীতশিল্পী এম এ মান্নান ও মালা রায়কে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের শিক্ষক নুসরাত শারমিন তানিয়া ও মাজাহারুল হোসেন তোকদারের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।অনুষ্ঠান শেষে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, গুণীদের সম্মাননা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার সম্মানিত ও গর্বিত বোধ করছি। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।