আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার পাঁচ হাজার দুস্থ নারী ও পুরুষের মধ্যে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলীতে চেয়ারম্যান বাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া দুস্থদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়া, ইউপি সদস্য জাকারিয়া খান, মজিবুর রহমান, আব্দুস কুদ্দুস মোল্লা প্রমুখ।
এসময় তরুন রাজনীতিবিদ এ্যাড. জামাল হোসেন মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি যদি কোন কারণে সংসদ নির্বাচনে না আসেন, তাহলে আমি দলীয় মনোনয়ন পাবো বলে আশাবাদী। দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সকলে একত্রিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।



