× Banner
সর্বশেষ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

নওগাঁ-৬ আসনে নৌকার মাঝি ইসরাফিল আলম

admin
হালনাগাদ: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নৌকার মাঝি হলেন বর্তমান সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম।
রোববার কেন্দ্রীয় থেকে ঘোষণা হওয়ার পর এ উপলক্ষে এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর পরই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইসরাফিল অালম এমপি’র পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র উত্তোলন করা হয়।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল বারী মোল্লা জানিয়েছেন, কেন্দ্রীয় ভাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষনা করা হয়েছে। এতে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বর্তমান এমপি মো: ইসরাফিল আলম এর নাম ঘোষণা করা হয়। চুড়ান্ত মনোনয়ন তালিকার ঘোষণা টিভি চ্যানেল ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন।
এছাড়াও দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এমপি ইসরাফিল আলমের পক্ষে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়।
উল্লেখ্য, এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোট ৭ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। এর মধ্যে বর্তমান এমপি ইসরাফিল আলমকে ৩য় বারের মতো চুড়ান্তভাবে মনোনিত করে নাম ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..