নওগাঁর আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালিত
আবুহেনা আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্ণ হয়েছে বুধবার। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ। সে উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ন্যায় নওগাঁর আত্রাইয়ে ও গণতন্ত্রের দিবস পালন করেছে আওয়ামী লীগ।
গণতন্ত্রের বিজয় দিবসে উপলক্ষে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে আহসান গঞ্জ হাইস্কুল থেকে র‌্যালি বের করা হয়। পরে  উপজেলা চত্বরে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতি শেখ হাফিজুলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি উপজেলা চত্বরে  গিয়ে শেষ হয়।
উক্ত গণতন্ত্র মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আক্কাছ আলী,আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক রহিদুল ইসলাম শাহিন, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল
ইসলাম,সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.বজলুর রহমান,সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস,ছাত্রলীগ সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।