ধূলিঝড়ে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ছয়জন নিহত

ধূলিঝড়ে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ছয়জন নিহত

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় ধূলিঝড়ে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ছয়জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি যানবাহন নিয়ন্ত্রন হারিয়ে ফেলে, যার ফলে ঘটে সংঘর্ষের মত দুর্ঘটনা।

আর তাতেই দুই জন শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এতে ২১টি যানবাহন বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও আটজন আহত হয়েছেন।

মন্টানা হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জে নেলসন বলেন, “আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

হার্ডিনের তিন মাইল (পাঁচ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানা এ ধূলিঝড়ে প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ কিলোমিটার।”

তবে মৃতদের পরিচয় ও জীবিতদের বর্তমান অবস্থা এখনো প্রকাশ করা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।