× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ধামরাইয়ে দুই নারীর শ্লীলতাহানি ও দুজনকে কুপিয়ে জখম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
ধামরাইয়ে দুই নারীর শ্লীলতাহানি

স্টাফ রিপোর্টারঃ  বাড়ি সংলগ্ন পাগারে মাটি কাটিয়া নিতে বাঁধা দেওয়ায় পুরান ডাউটিয়া গ্রামের দুই মহিলাকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও দুজনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসী বাহিনী।

বুধবার ১ এপ্রিল দুপুর দেড় ঘটিকায় ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর পুরান ডাউটিয়া গ্রামে জমিতে মাটিকাটা নিয়ে এ ঘটনা ঘটে।

জানাযায়, সোলায়মান(৪০) এর পিতাঃ মৃত-আকবর আলীর বাড়িসংলগ্ন উত্তর পাশের পাগারে মাটি কাটিয়া নিয়ে যাইতে থাকিলে বাঁধা দেওয়ায় অপর পক্ষ লাঠিসোটা, লোহার রড, দা, ছেন দিয়ে বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে। বাঁধা দিলে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সোলায়মানের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার আর্ত চিৎকারে স্ত্রী তারা ভানু(৩০), সোলায়মানের বোন ৫ মাসের গর্ভবতী ফাতেমা বেগম(২৭) ও ছোট ভাই আসাদুজ্জামান(৩০) এগিয়ে আসিলে তাহাদেরকে রড ও বাঁশের লাঠি দিয়ে মারপিট করে একই গ্রামের মোঃ মানিক(২৪) পিতা- জামাল উদ্দিন, মুন্নাফ(৩৫), হাসেম(৫০) উভয় পিতা মৃত কালু মিয়া ও সানুমিয়া(১৮) পিতা জামাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোলায়মানের স্ত্রীর গলার চেইন ছিরে নেয়, পরিহিত কাপড় টানা হেচরা বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এবং সোলায়মানের বোন ৫ মাসের গর্ভবতী ফাতেমা বেগমের গলায় থাকা স্বর্ণের চেই ছিড়ে নেয় ও কাপড় টানা হেচরা করে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। সকলের আর্ত চিৎকারে পাশের বাড়ীর লোক এগিয়ে আসিলে সন্ত্রাসীদল খুন করার হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয় লোকদের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধিকে জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন, ঘটনার তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..