ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে ২৫ লাখ টাকা ব্যয়ে শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৫ টায় উপজেলার চকসুবইল গ্রামে ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ১০৯ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন।
এ সময় উপজেলা আ’লীগ সম্পাদক ও ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পল্লী বিদ্যুদের এজিএম হানিফ রেজা, জুনিয়র প্রকৌশলী মহির উদ্দিন, ইন্সপেক্টর আ. রাজ্জাক, প্রধান শিক্ষক আবু সালেহ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, প্রেস ক্লাব সহ-সভাপতি আ. হামিদী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাংবাদিক মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


