× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল

নওগাঁর ধামইরহাটে বেড়ীতলা একাডেমীর দূর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও অত্যাচারি আখ্যা দিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে আন্দোলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ধামইরহাটের শিক্ষার্থীরা।

১৯ আগস্ট দুপুরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে প্রবেশ করলে পদত্যাগ ও বিচারের ¯েøাগানে কাপিয়ে তোলে পরিষদ চত্বর। গত ১৪ আগস্ট থেকেই প্রধান শিক্ষক জিন্নাতুন পারভীনের অপসারণ দাবীতে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ ও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকগণ পৃথক দুটি ব্যানারে এই দাবীতে সমর্থনও জানিয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধামইরহাটের সমন্বয়ক রাকিবুল হাসান, নিশাত তাসনিম (রেমি), রেজুয়ান ও রাইহান হোসেন স্বাক্ষরিত স্মারকলিপির বর্ণনা মতে জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমীর প্রধান শিক্ষক জিন্নাতুন পারভীন, তিনি ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের বাদ দিয়ে বহিরাগত সদস্যদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন, শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন, দলীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহার, প্রতিষ্ঠানের অর্থ আতœসাৎ, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গ্রæপিং, স্থানীয় ইউপি-চেয়ারম্যান-মেম্বার ও প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন শিক্ষকদের অসদাচরন অবমুল্যায়ন, অর্জিত সনদ নিতে ঘুষ বানিজ্য এবং শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি সহ তাদের লাঞ্ছিত করার অভিযোগ করা হয় অভিযোগে। সোমবার দুপুর ১ টার দিকে খোদ ওই বিদ্যালয়ের শিক্ষক-৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণসহ সমন্বয়করা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করে।

ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণকরা হবে।


এ ক্যটাগরির আরো খবর..