ধামইরহাটে পাল্টে গেছে ভিক্ষুক মোজাফফরের জীবন-সে এখন ভিক্ষা নয় দান করে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  ধামইরহাটে পাল্টে গেছে ভিক্ষুক মোজাফফরের জীবন। প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষাবৃত্তির মত পেশায় নিয়োজিত ছিল ভিক্ষুক মোজাফফর রহমান।

সামাজিক পুনর্বাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবসেবা’ উপজেলার গাংরা গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে মোজাফফর রহমান (৭০)কে একটি দোকান উপহার দেন। জাতীয় সংসদ ও লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হক সম্প্রতি উন্নয়ন মেলায় ওই ভিক্ষুকের হাতে দোকানটি তুলে দেওয়া হয়।

বর্তমানে প্রতিদিন ৮শত থেকে হাজার টাকা বিক্রয় করে। বর্তমানে সে এখন স্বাবলম্বী। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও অন্যান্যরা প্রতিদিন ওই দোকানে গিয়ে খবর নেন। বর্তমানে মোজাফফর রহমান আর ভিক্ষা করেন না বরং দিনে ২০/৩০ টাকা অসহায়দের দান করেন। ভিক্ষুক মোজাফফর রহমান বলেন, আমি উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবার সাথে সম্পৃক্ত সকলের দীর্ঘায়ু কামনা করি, যারা আমাকে নতুন জীবন দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, সরকারের পাশাপাশি দেশকে ভিক্ষুক মুক্ত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।