ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

নওগাঁর ধামইরহাটে ৯ থেকে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে সমাপনী দিবসে আলোচনা সভা ও পুষ্টি মায়েদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৫ মে বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য দপ্তরে উপসহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান, ইপিআই টেকনিশিয়ান আব্দুর রাজ্জাক।

আলোচনা শেষে পুষ্টিকর খাবার তৈরি প্রতিযোগিতায় তিনজন বিজয়ী মা’কে পুরস্কার প্রদান করা হয়, পুষ্টি বিষয়ে কুইজ প্রতিযোগীতায় তিনজন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় এবং তিনটি এতিমখানায় পুষ্টিকর খাদ্য তৈরীর পণ্য সরবরাহ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।