ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি– নওগাঁর ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)’র কে.এম রাকিবুল হুদা’র সাথে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর শুক্রবার রাত পৌনে ৮ টায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এম এ মালেকের সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মো. আব্দুল গণি, থানার সেকেন্ড অফিসার শাহজাহান আলী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, সহ-সভাপতি পাস্কায়েল হেমরম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, তাওসিফ ইসলাম, মেহেদী হাসান উজ্জল, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, মেহেদী সরকার, বিডিসি ক্রাইম নিউজের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক সোহেল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

নবাগত ওসি কে.এম রাকিবুল হুদা ও সাংবাদিক নেতৃবৃন্দ ধামইরহাট উপজেলায় মাদক নির্মূলে এক্যমত পোষন করেন এবং ধামইরহাট শান্তিপূর্ণ থানা হিসেবে পরিচালনা করতে সাংবাদিক, রাজনৈতিকসহ সূধীমহলের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।