ধামইরহাটে অতিরিক্ত সচিব’র জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের জেলা কার্যালয় পরিদর্শন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নওগাঁ জেলা কার্যালয় পরিদর্শন করেছেন ভূমি আপিল বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল।

১৯ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টায় আকস্মিক ভাবে জাতীয় ভেজাল প্রতিরোধের অস্থায়ী জেলা কার্যালয়ে আসেন তিনি।

এ সময় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নওগাঁ জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, সম্পাদক ইমতিয়াজ আহমেদ, যুগ্ম সম্পাদক চক্ষু চিকিৎসক ডা. আলতাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক কে.এম নুরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল ধামইরহাট উপজেলার বিভিন্ন পর্যায়ে খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসন সকল প্রকার সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।