বিশেষ প্রতিবেদকঃ দেশের কৃষকশ্রেণী সমাজকে উদ্বুদ্ধ করণ, সচেতন করা ও তাঁদের ক্ষমতায়নের জন্য নিরলস ভাবে কাজ করে কৃষকদের কল্যাণ ও এবং কৃষিখাত উন্নয়নে অবদান রাখার জন্য- ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ এর জন্য মনোনীত হয়েছেন মো: ইসরাফিল আলম এমপি।
আগামী পহেলা মার্চ ২০১৮ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত হতে ‘বঙ্গবন্ধু কৃষি পদক-২০১৮’ গ্রহন করবেন মোঃ ইসরাফিল আলম এমপি। তিনি মনোনীত হওয়ায় সমগ্র দেশের কৃষক সমবায়ীরা আনন্দিত ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’ এর পরপর তিনবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: ইসরাফিল আলম এমপি। উল্লেখ্য, তাঁর পিতা মোঃ আজিজুর রহমান ‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’ এর প্রথম ব্যবস্থাপনা কমিটির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। উক্ত কমিটির সভাপতি ছিলেন তৎকালীন পাটমন্ত্রী শামসুল হক এমপি এবং অন্যান্য পরিচালক পদে ৬ জন মাননীয় সংসদ সদস্য ছিলেন।
মো: ইসরাফিল আলম এমপি বহুমুখী প্রতিভার একজন মানুষ। নিম্নেল্লিখিত তাঁর সংক্ষিপ্ত পরিচয়:
মো: ইসরাফিল আলম ১৯৬৬ সনের ১৩ মার্চ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে জম্মগ্রহন করেন। তিনি শিক্ষা জীবনে এমবিএ, এলএলএম ও মাস্টার্স অব হিউম্যান রাইটস ডিগ্রী লাভ করেন। তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে সংসদীয় আসন-৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) থেকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত।
তিনি চেয়ারম্যান হিসেবে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় কোকাস, অতি দরিদ্র বিষয়ক সর্বদলীয় সংসদীয় পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এবং ওয়েব এ্যাপ বিডি (আইটি সল্যুশন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট) এর দায়িত্ব যথাযথ ভাবে পালন করে চলেছেন।
তিনি সদস্য হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র পরিচালনা পর্ষদ, ভাষা ও প্রযুক্তি সর্ম্পকিত সংসদীয় কমিটিতে উল্লেখ যোগ্য ভুমিকা রেখে চলেছেন।
তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কাজ করছেন- ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (রেজি: নং-১১৪৪), বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, ইসরাফিল আলম আইনি ও পলিটেকনিক ইনস্টিটিউট, আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমি, নর্থ বেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, নর্থ বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, মাদারকেয়ার স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ওয়ার্কার্স ডেভেলপমেন্ট সোসাইটি।
তিনি ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বোর্ড অব ট্রাষ্টি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়াও তিনি রবীন্দ্র জার্নাল সম্পাদক।
তিনি সাবেক সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন-শ্রম ও কর্মসংস্থান সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি, বোর্ড অব ট্রাষ্টি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সাধনা সংসদ।
তিনি সাবেক সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি, আই সি টি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটিতেও সফলতা দেখিয়েছেন।
তিনি কাজের অবদান হিসেবে ১১ টি পুরস্কার ও ১৩ টি সম্মাননা স্মারক অর্জন করেন। তিনি ব্যক্তি জীবনে ২ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তানের পিতা। তাঁর স্ত্রী ব্যাংকার ও একজন সমাজ সেবিকা।



