× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

রাজধানীর ধানমণ্ডির একটি বহুতল ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মন্নুজান নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ১২ তলা ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, নিচতলায় আগুন লাগার পরপরই বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু অষ্টম তলায় মুন্নুজান বেগম নামের এক বৃদ্ধা ধোঁয়ায় অচেতন হয়ে পড়ায় সেখানেই আটকে থাকেন।

দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোররাতে তাকে মৃত ঘোষণা করেন।

ভবনের বৈদ্যুতিক সংযোগের তারের ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের লোকজন।


এ ক্যটাগরির আরো খবর..