ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক জশিতা ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানউল্লাহ জানান, মঙ্গলবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। বুধবার (১৭ আগস্ট) আদেশের কাগজপত্র পেয়েছি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তাকে অযথাই হয়রানি করা হয়েছে।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের জিআরও জসিম উদ্দিন বলেন, এই মামলার চূড়ান্ত রিপোর্ট দিয়েছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। পরে গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ আমলি আদালত ১ এর বিচারক জশিতা ইসলাম চূড়ান্ত রিপোর্টটি গ্রহণ করলে মামলা থেকে অব্যাহতি পান হৃদয় মণ্ডল।

প্রসঙ্গত, গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০ মার্চ দশম শ্রেণির মানবিক শাখার বিজ্ঞানের ক্লাসে বিজ্ঞান ও ধর্মের দৃষ্টিভঙ্গিগত ফারাক নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন হৃদয় মণ্ডল।

সেই আলোচনা রেকর্ড করে ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়। ২২ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তার নিয়ে তখন দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। ১০ এপ্রিল জামিনে মুক্তি পান হৃদয় মণ্ডল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।