ধর্মীয়স্থানে লাউডস্পিকার বাজানোর অভিযোগে ৯০০ মন্দির মসজিদ কমিটিকে নোটিশ

ধর্মীয়স্থানে লাউডস্পিকার বাজানোর অভিযোগে ৯০০ মন্দির মসজিদ কমিটিকে নোটিশ

ভারতের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনও মন্দির, মসজিদ বা ধর্মীয়স্থানে লাউডস্পিকার বাজানো যাবে না। আজ ২০ এপ্রিল বুধবার নির্দেশ অমান্য করার অভিযোগে এবার উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগরে মন্দির, মসজিদ মিলিয়ে ৯০০ নোটিশ ধরানো হল বিভিন্ন ধর্মীয়স্থানকে।

ধর্মীয়স্থানে কোনও লাউডস্পিকার বাজানো যাবে না। এই ধর্মীয়স্থানে লাউডস্পিকার বাজানোর অভিযোগে ৬০২টি মন্দির, ২৬৫ মসজিদ-সব একাধিক ধর্মীয়স্থানের কমিটিকে নোটিশ ধরানো হয়েছে।

হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি কেউ লাউডস্পিকার বাজায়, তাহলে সেই ব্যক্তি বা সংশ্লিষ্ট সংগঠনের  বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশে দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে জানানো হয়, রাত ১০টার পর এবং ভোর ৬টার আগে কোনও ধরনের মাইক বা লাউডস্পিকার বাজানো যাবে না। শুধু তাই নয়, কোনও অনুষ্ঠানে লাউডস্পিকার ব্যবহার করলে, তা যেন নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে থাকে, সে বিষয়েও জারি করা হয় নির্দেশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।