এক যুগ ধরে চলমান বাংলাদেশের প্রথম শ্রেণীর নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল দ্যা নিউজ ডটকম এর দক্ষিণ বঙ্গ শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ ২৮ অক্টোবর(শনিবার) বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পশ্চিম গোয়াইল গ্রামে আনন্দলোক ভবনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সম্পাদক তৃণা রায়ের সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে আগৈলঝাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সুনীল বাড়ৈ, বরিশাল আঞ্চলিক প্রতিনিধি তপন বোস, ডাসার প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার মিহির পান্ডে(মিন্টু) ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী।
উল্লেখ্য, দ্যা নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ২০১২ সালের ২ জানুয়ারি থেকে দেশের তথ্য সেবার দায়িত্ব পালন করে আসছে। এর পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা(কাপ্তান বাজার) কর্মমূখী শিক্ষা(স্বামীবাগ), অসহায় বৃদ্ধ ও অনাথ ছেলেমেয়েদের খাদ্য ও আশ্রয় সহায়তা(বরিশাল, খুলনা, যশোর, ঢাকা), সমবায় সমিতি ও উদ্যোক্তা তৈরি, মানবাধিকার সেবায় কাজ করছে। সম্পাদক ও প্রকাশকের নিজ বাড়ীতে উল্লেখিত সমস্ত সেবা দেয়ার লক্ষ্যে আগৈলঝাড়া পশ্চিম গোয়াইল আনন্দলোক ভবন তৈরি করছেন। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষে গত ২১শে জুন আনন্দম যোগ ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে।



