দেশের ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন ২৪ এপ্রিল 

দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন অনুষ্ঠান আগামী ২৪ এপ্রিল রবিবার সকাল ১১ টায় ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানটি DSNG/বিটিসিএল লাইনের মাধ্যমে বাংলাদেশ বেতার মধ্যম তরঙ্গ ৮১৯ কিলোহার্জ, এফ এম ১০৬.০ মেগাহার্জ ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম ৮৮.৮ মেগাহার্জে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ : Bangladesh Betar থেকে  সরাসরি সম্প্রচার করবে। একই সাথে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফ এম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।