দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি -প্রধানমন্ত্রী

আমরা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দরিদ্র্য অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও নতুন ঘর করে দিচ্ছি। আমরা চাই, একটি মানুষও যেন অযত্নে অবহেলায় না থাকে। আর আমাদের আঘাত দেওয়ার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন বানিয়ে উৎসব করেন। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাবা-মা ভাই সব হারিয়ে ১৯৮১ সালে দেশে ফিরে এ দেশের মানুষকেই আপনজন হিসেবে পেয়েছি। তাদের মাঝে হারানো বাবা-মা ভাইকে পেয়েছি। আমার আর কিছু পাওয়ার নেই।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না, তারপরও জন্মদিন হিসাবে কেককেটে আনন্দ উল্লাস করতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের হারিয়ে যেদিন আমাদের চোখের পানি পড়ে, সেদিন মিথ্যা জন্মদিন বানিয়ে তিনি উৎসব করতেন। শুধু আমাদের আঘাত দেওয়ার জন্য তিনি এটা করতো।

এদিন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর উপহার দেন সরকারপ্রধান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।