× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ডেস্ক

দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
বন্যার কবলে সিলেট

দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয় ‘রিমঝিম’। দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকা বন্যার কবলে পড়তে পারে অতি বর্ষণের কারণে।

রোববার (১৫ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।

পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘রিমঝিম’। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পোস্টে আরও বলা হয়, ‘রিমঝিম’ চলতি বছরের ষষ্ঠতম বৃষ্টি বলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টি বলয়, যা ১৬ জুন দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশত্যাগ করতে পারে।

দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বেশ সক্রিয় থাকবে রিমঝিম। আর মানের সক্রিয় থাকবে খুলনা ও রাজশাহী বিভাগে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে এ সময়। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশ বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে বেশিরভাগ সময়ই।


এ ক্যটাগরির আরো খবর..