দেশের উন্নয়ন আওয়ামী লীগের কোনো বিকল্প নেই: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

দেশের উন্নয়ন আওয়ামী লীগের কোনো বিকল্প নেই: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন অগ্রযাত্রা প্রমাণ করে এদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

আজ যশোর টাউন হল প্রাঙ্গণে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন তীর্যক যশোরের উদ্যোগে  দু’দিনব্যাপী উৎসবের গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানিদের পরাজিত করে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে শুরু করেছিল, ঠিক তখনই দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে দেশে অরাজকতা তৈরি করে কুচক্রী মহল। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণেই এদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ক্রিকেটার রকিবুল হাসান, শিক্ষাবিদ দুলাল হরি দাস ও প্রয়াত সমাজকর্মী সুবল চন্দ্র দাসকে অমল কান্তি মজুমদার মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

তীর্যকের সহসভাপতি ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।