আঃজলিল বিশেষপ্রতিনিধিঃ যশোরের অভয়নগরে ১৬৪ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুল মালেক (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৬ সদস্যরা। মঙ্গলবার বিকেলে অভয়নগর থানাধীন নওয়াপাড়া আটাবাজার গ্রামীণ টাওয়ার পাশ থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মালেক অভয়নগর উপজেলার ভুইকারা গ্রামের আব্দুল বারেক হাওলাদার এর ছেলেসহ।
র্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া আটা বাজার গ্রামীন ফোন টাওয়ার এর পাশে মেসার্স রাবেয়া এন্টার প্রাইজ দোকানের পিছনে জনৈক হাবিবুরের টিন সেট ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে।
এসময় তিনটি সাদা রংয়ের প্লাষ্টিকের জারকিনের মধ্যে রক্ষিত ৯৪ লিটার চোলাই মদ ও ২টি নীল রংয়ের জারকিনের মধ্যে রক্ষিত ৭০লিটার চোলাই মদ, সর্বমোট-১৬৪ লিটার চোলাই মদসহ আব্দুল মালেক কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ অভয়নগর থানা পুুুলিশে হস্তান্তর করা হয়েছে।





