× Banner
সর্বশেষ
ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১ হজ ফ্লাইটের কর কমানো ও ক্যাটেগরি-ডি আবাসন পুনর্বহালের অনুরোধ বাংলাদেশের কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী

পি আই ডি

দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে আমাদের শপথ নিতে হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
khalid mahmud chowdhury

বঙ্গবন্ধুর মত সাহসী দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায়, তারা তাঁর রক্তকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। সেই রক্তই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে চলেছে। ষড়যন্ত্রকারীরা শারীরিক হত্যাকান্ডের পরিবর্তে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে । আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য সচেতন থাকতে হবে। যদি আমরা এবার ব্যর্থ হয়ে যাই তাহলে দেশ ৫০ বছর পিছিয়ে  যাবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে আমাদের শপথ নিতে হবে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ ভবনে জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ‘শোক থেকে শক্তিতে নৌখাতের জয় যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডঃ হারুন-অর-রশিদ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিমন্ত্রী এর আগে বিআইডব্লিউটিএ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে ঢাকা সদরঘাট টার্মিনালে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে বিআইডব্লিউটিএ আয়োজিত বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..