× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী

পিআইডি

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযান: ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও সতর্কবার্তা প্রদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
দেশজুড়ে মোবাইল কোর্ট

অদ্য ১৯ আগস্ট ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

যশোর ও ঢাকা মহানগরের চকবাজার ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৭টি মামলার মাধ্যমে ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে কক্সবাজার, পঞ্চগড়, রংপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় ০৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি মামলার মাধ্যমে ২৬ হাজার আটশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের খিলক্ষেত এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ০৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট পরিবহনের চালকদের সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে পঞ্চগড় ও ঢাকা মহানগরের বনশ্রী ও রামপুরা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে ০২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৩টি মামলার মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..