দেবীগঞ্জে শতবর্ষী ভবন দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি দাতব্য চিকিৎসালয়ের ভবন ও জমি একটি মহলের দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো।
দেবীগঞ্জ চৌরাস্তায় দুপুরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে দবীগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ। ঐতিহ্যবাহী প্রাচীন এই চিকিৎসালয় রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসনের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ যে, ১৯০২ সালে তৎকালীন সরকার দেবীগঞ্জের টাইনহল ক্লাব সংলগ্ন এলাকায় ৪১ শতাংশ জমির উপর একটি দাতব্য চিকিৎসালয় নির্মাণ করে। চীন থেকে আসা ডা. বুকানন এখানে চল্লিশের দশকে চিকিৎসা দিতেন। ১৯৮৭ সালে দেবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র অন্যত্র নির্মাণ করা হলে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকে। ২০১১ সালে ঐতিহ্য রক্ষায় ওই ভবনে বঙ্গবন্ধু পরিষদ নামে একটি সংগঠন পাঠাগার গড়ে তোলে।
সম্প্রতি দেবীগঞ্জের একটি প্রভাব শালী মহল প্রভাব খাটিয়ে ওই চিকিৎসালয়ের ভবন ও জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।