দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান।
আজ (১৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অনুষ্ঠিত “ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতামূলক মহড়া” অনুষ্ঠানে মহড়া-পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত মহড়ায় চলমান স্বাবাবিক জীবনে হঠাৎ করেই ৭ রিখটার স্কেলের ভূ’মিকম্প আঘাত হানার শব্দে প্রকম্পিত হয়ে ওঠে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল চত্বর। পূর্ব প্রস্ততি অনুযায়ী এ সময় চারদিক থেকে আর্তচিৎকার ভেসে আসতে থাকে। মানুষজনের ছোটাছুটি শুরু হয়। ভবন ভেঙে পড়ার ঘটনা দৃশ্যমান করতে বিভিন্ন ভবনের ফ্লোর থেকে ডামি ইট ও দেয়াল ভেঙে পড়তে দেখা যায়। মহড়া চলাকালীন কেউ যেন আতঙ্গিত না হন সে জন্য মহড়ার পূর্বেই ঘোষণা মঞ্চ থেকে সকলকে বারবার অবহিত করা হয়। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে যাদের ছোটাছুটি করতে দেখা যায় তারা আসলে মহড়ারই অংশ। বিভিন্ন ফ্লোরে ক্রিত্রিম ধোঁয়া সৃষ্টির মাধ্যমে আগুন লাগার দৃশ্য তৈরি করা হয়।
এ সময় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে ডেপ্লয় করা হয়। ছুটে আসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ১২টি অ্যাম্বুলেন্স। ফায়ার সার্ভিরেস ৫টি অ্যাম্বুলেন্সও সেখানে যুক্ত হয়। শুরু হয় রোগীদের ইভাকুয়েশন পর্ব। ফায়ার সার্ভিস জাতীয় জাদুঘর চত্বরে স্থাপিত ভ্রাম্যমাণ হাসপাতাল এবং ঢাকা মেডিক্যালে রোগীদের স্থানান্তর প্রক্রিয়া শুরু করেন। আহত-নিহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। আগুন নেভানোয় নিয়োজিত হয় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ বাহিনী। এ সময় রশির সাহায্যে বিভিন্ন ফ্লোর থেকে রোগী নামিয়ে আনা হয়। সব মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল যেন হয়ে উঠে সম্প্রতি অগ্নি দুর্ঘটনা সংঘটিত একটুকরো সোহরাওয়ার্দি হাসপাতাল।
মহড়া শেষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পিএসসি (অবঃ); বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া; পরিচালক ব্রিগে. জেনা. আব্দুল্লাহ আল হারুন; প্রক্টর প্রফেসর সৈয়দ মোজাফ্ফর আহমেদ;দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকরাম হোসেন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি সফল মহড়া পরিচালনার জন্য ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি মহড়া কার্যক্রমের বিষয়ে স্থাপিত ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঘুরে দেখেন এবং ইনসিডেন্ট কমান্ডার সালেহ আহমেদের কাছে মহড়া কার্যক্রমের বিস্তারিত অবহিত হন। তিনি দুর্যোগ প্রশমনে এই ধরনের মহড়া কার্যক্রম নিয়মিত পরিচালনার জন্য ফায়ার সার্ভিসকে অনুরোধ জানান।
মহড়া অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন, মহড়ার বিভিন্ন ইভেন্টে নেতৃদ্ব দেন ফায়ার সার্ভিসের কর্মখতা আব্দুল হালিম, খন্দকার আব্দুল জলিল, আনোয়ারুল হক, নিয়াজ আহমেদ, তানহারুল ইসলাম প্রমুখ।
