১৯ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৪৫০০ মানুষ -নিসচা

২০১২ সাল থেকে ‘নিরাপদ সড়ক চাই‘ নামে সংগঠনটি নিরাপদ সড়কের দাবিতে কাজ করে আসছে। ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন উপস্থাপন করে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন বিগত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৪৫০০ মানুষ।

সড়কে অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, রাস্তার ত্রুটি, আইনের অমান্য করাই এসব দুর্ঘটনার মূল কারণ। ২০১৯ সালেই দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষ।

নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, এর আগের ২ বছরের তুলনায় ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ভয়াবহ আকারে বেড়েছে। ২০১৯ সালে সড়ক পথে দুর্ঘটনার সংখ্যা ৪ হাজার ৭শ ২টি। যার মধ্যে নিহতের সংখ্যা ৪ হাজার ৩শ ৫৬ জন। রেলপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৮ জন। তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উল্লেখযোগ্য।

তারা বলেন পরিসংখ্যানটি বিশ্লেষণ করে সড়ককে নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত। এভাবে আর কত মানুষ প্রান হারাবে। ডিজিটাল বাংলাদেশে প্রথম রাস্তা ডিজিটালাইজেশন হওয়া প্রয়োজন। আর সেদিকে সরকারের প্রথম অগ্রসর হওয়া উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।