× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

দুই মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  দুর্নীতির অপরাধে দণ্ডিত হয়ে বন্দি খালেদা জিয়াকে দুটি মামলায় হাজির করতে আদালতের নির্দেশনা কারাগারে পৌঁছেছে।

৫ বছরের সাজার রায়ের পর বিএনপি চেয়ারপারসনকে বর্তমানে ঢাকার নাজিমউদ্দিন সড়কে পুরনো কারাগারে রাখা হয়েছে।

উপ-কারা মহাপরিদর্শক মো. তৌহিদুল ইসলাম বলেন, ২০০৮ সালের করা শাহবাগ থানার একটি মামলায় ১৮ ফেব্রুয়ারি এবং তেজগাঁও থানার আরেক মামলায় ৪ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির করাতে আদালত থেকে চিঠি এসেছে।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন চাইতে আইনজীবীদের প্রস্তুতি চলছে। এমন সময় খালেদার মুক্তি আটকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিএনপির অভিযোগ করেছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি ছাড়াও নাইকো দুর্নীতি, গ্যাটকো দুর্নীতি, বড় পুকুরিয়া খনি দুর্নীতির মামলাগুলো দায়ের হয়েছিল।

৫ বছরের সাজার রায়ের পর বিএনপি চেয়ারপারসনকে বর্তমানে ঢাকার নাজিমউদ্দিন সড়কে পুরনো কারাগারে রাখা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকার বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েই ক্ষান্ত হয়নি। এখন তারা আরেকটা ষড়যন্ত্রের জাল বুনছে। বিভিন্ন পুরনো মিথ্যা-বানোয়াট মামলায় নেত্রীকে শ্যেন এরেস্ট দেখানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..