× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

দীপক রায়, দাকোপ (খুলনা)

দাকোপের কৈলাশগঞ্জে ককটেল বিস্ফোরণ, রাস্তায় আগুন, জনমনে আতংক 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
কৈলাশগঞ্জে ককটেল বিস্ফোরণ

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নে বিএনপির হরতাল অবরোধ সফল করার জন্য ককটেল বিস্ফোরণ ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে জামাত শিবিরের কর্মীরা।
দাকোপ থানা সূত্রে জানাযায়, ৩১ অক্টোবর সকাল ৭টা ৫০ মিনিটে দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিনটানা বোর্ডবাড়ী বাজারে রাস্তায় জামাত শিবিরের কর্মীরা পরপর ৪/৫ টি ককটেল বিস্ফোরণ ঘটনায় এবং তারা রাস্তায় টায়ারে আগুন জালিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় এবং ৬ জনকে আটক করে এবং ঘটনা স্থল থেকে ৩টি ককটেল, ৬টি লোহার রড,১৬টি,বিস্ফোরিত ককটেলের কৌটা ৩টি,জালের কাঁটি ও লাল কষ্ট টেপ জব্দ করে।এসময় কিছু আসামী পালিয়ে যায়।এ বিষয়ে দাকোপ থানায় একটি মামলা হয়েছে, মামলা নং ১৩ তারিখ ৩১-১০-২৩।
ঘটনার সত্যতা স্বীকার করে দাকোপ থানার অফিসার ইনচার্জ  উজ্জ্বল দত্ত জানান, জামাত বিএনপির কর্মীরা হরতাল ও অবরোধ সফল করার জন্য  কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্ডবাড়ী বাজারে এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনা স্থল থেকে ৬ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।  তদন্তের সুবিধার জন্য ধৃত আসামিদের নাম পরিচয় গোপন রাখা হলো।


এ ক্যটাগরির আরো খবর..