দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান সমবায় প্রতিমন্ত্রীর

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান সমবায় প্রতিমন্ত্রীর

জাতির পিতা এ দেশটাকে স্বাধীন করেছেন বলেই আজকে আমরা বিভিন্ন পদ পদবিতে আসীন হতে পারছি। জাতির পিতার লক্ষ্য ছিল দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়া। আর সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি দল, বিরোধী দল সকল কিছুর ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ।

প্রতিমন্ত্রী আজ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তাঁকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলায় জেলায় আইসিটি পার্ক, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ২০২৪ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ধাপে ধাপে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা।

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব দিয়ে গর্বিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা অনন্য সাধারণ প্রাপ্তি। পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্ব আজ বিশ্বে প্রশংসিত হচ্ছে। তাই আজকে নারী দিবসে সকল নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করছি। তিনি বলেন, একসময় বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, উপহাস করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উচ্চতর আসনে স্থান পেয়েছে। পৃথিবীর পরাশক্তিরা এখন আমাদের পাশে চায়।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম ইকরামুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, পুঠিয়া ইউএনও একেএম নূর হোসেন নির্ঝর, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।