ছাতক প্রতিনিধিঃ
ছাতকের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দক্ষিণ ছাতক ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১ ডিসেম্বর কমিটি গঠন উপলক্ষে পরিষদের দোলারবাজারস্থ কার্যালয়ে আয়োজিত এক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. সামসুল ইসলাম, আকিকুর রহমান, মুহিবুর রহমান, রফিকুল ইসলাম আফসর ও তোফায়েল আহমদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে জাবেদ আহমদকে সভাপতি ও আরাফাত আহমদ রাহাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পরিষদের ২০২১-২২ সেশনের জন্য কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্য দায়িত্ব প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি ইমরুল হাসান, আকরাম আলী রুবিজ ও সিরাতুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবু ত্বোহা, ইসমাইল হোসেন, জুবায়ের আহমদ, কাজী আবুল খয়ের ও আজিজ হাসান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মখন, অর্থ সম্পাদক আবুল লেইছ, সহ-অর্থ সম্পাদক দুলাল আহমদ, অফিস সম্পাদক জাকির হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক রাজু আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক দুদু মিয়া, প্রচার সম্পাদক আশিকুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফাহিম আহমদ, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ তাহের প্রমূখ।



