× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

তৈলাক্ত মাছ অন্ত্রের ক্যানসারে মৃত্যু ঝুঁকি হ্রাস করে!

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: এক সুসংবাদ নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল এবং বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকরা অন্ত্রের ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য।

তারা জানিয়েছেন, সপ্তাহে মাত্র ১ দিন তৈলাক্ত মাছ খেলেই তা অন্ত্রের ক্যানসার নিরাময় করতে দারুন কার্যকরী। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক তৈলাক্ত মাছ অন্ত্রের ক্যানসার নিরাময় করতে সক্ষম বলে গবেষণায় প্রমাণ পেয়েছেন তারা। যেমন সামুদ্রিক সার্ডিন, স্যামন এবং ট্রাউট মাছগুলোর মধ্যে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড ক্যানসারের টিউমারের বৃদ্ধি দমন এবং ক্যানসার কোষে রক্ত সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, এসব উপকারী সামুদ্রিক তৈলাক্ত মাছ অল্প পরিমাণে নিয়মিত খেলে অন্ত্রের ক্যানসারে আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি ৭০ শতাংশ কমতে পারে।

গবেষণার পর্যবেক্ষণে দেখা গেছে, তৈলাক্ত মাছের একটি স্বাভাবিক টুকরায় প্রায় ১.৮ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে। প্রতিদিন মাত্র ০.৩ গ্রাম ওমেগা-৩ এসিড ১০ বছরের মধ্যে ৪১ শতাংশ মৃত্যু ঝুঁকি হ্রাস করতে সক্ষম। যা ইঙ্গিত করে যে, প্রতিদিন কয়েক টুকরো বা সপ্তাহে ১ বা ২ অংশ তৈলাক্ত মাছ খেলে তা অন্ত্রের ক্যানসার নিরাময়ে আরো বেশি সহায়ক।

অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর যারা প্রতিদিন অন্তত ০.১৫ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খাদ্য তালিকায় রেখেছেন, এমন ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি হ্রাসের সম্ভাবনা ৭০ শতাংশ।

গবেষকরা জানিয়েছেন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অন্ত্রের ক্যানসারের বিস্তার রোধে সক্ষম, তা এই প্রথম জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..