তেঁতুলিয়াকে পর্যটন নগরী গড়ার লক্ষ্যে শোভাবর্ধন কাজের উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  “গ্রীন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়া” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। পঞ্চগড় জেলার অন্যতম পর্যটন উপজেলা তেঁতুলিয়াকে পর্যটন উপজেলা গড়ার লক্ষ্যে ‘গ্রীণ তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়া’ নামে সেচ্ছাসেবী সংগঠনটি উপজেলা পরিষদ ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস সকালে পাথরের স্তুপ অপসারন করে বৃক্ষ রোপন ও শোভাবর্ধনের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জয় প্রকাশ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, বিএনপির সহ-সভাপতি শাহাদৎ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছবুর, গ্রীন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়া সম্বন্নয়কারী কাজী মতিউর রহমান মতি প্রমুখ।
তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল স্বরণী বাইপাস সংযোগ সড়কের দু‘ধারে অবৈধ ভাবে রাখা পাথরের স্তুপ অপসারন কাজে সহায়তা করেন সড়ক ও জনপথ বিভাগ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস। দীর্ঘদিন যাবৎ অসাধু পাথর ব্যাবসায়ীরা রাস্তার উপর তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। যানজট সৃষ্টি সহ জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের পথচারীরা চলাচল করত। এ জনদুর্ভোগের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর উপজেলা পরিষদের বিভিন্ন মিটিংএ বিষয়টি আলোচনায় উঠে আসে।
এসময় তেঁতুলিয়া- বাংলাবান্ধা মহাসড়কের নজরুল স্বরণী বাইপাস সংযোগ সড়ক ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রায় ৩ কিলোমিটার রাস্তার দু‘ধারে স্তুপকৃত পাথর বুলডোজার দিয়ে অপসারন করে বিভিন্ন প্রজাতির প্রায় ৪শত সুপারি, চন্দন, জারুল, জলপাই গাছ রোপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।