তৃতীয় বারের মতো সংসদ উপনেতা হলেন সাজেদা চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: তৃতীয় বারের মতো একাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

পুনরায় সংসদ উপনেতা নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন। এর আগে নবম জাতীয় সংসদ ও দশম জাতীয় সংসদের উপনেতা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এই কিংবদন্তী নেত্রী।

সৈয়দা সাজেদা চৌধুরীকে পূর্ণরায় সংসদ উপনেতা নির্বাচিত করায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। সেই সাথে সালথা-নগরকান্দায় সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য সংসদ উপনেতাপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীকেও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।