আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজন কুপিয়ে গুরুতর আহত

আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজন কুপিয়ে গুরুতর আহত

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজন কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের প্রদীপ করের জমির রোপা আমন ধান নষ্ট করে পাশের বাড়ির হৃদয় কর, পরিতোষ কর একাধিক লোকজনের হাঁসে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনার প্রতিবাদ করায় হৃদয় কর, পরিতোষ করের নেতৃত্বে ৫-৬জনের একটিদল প্রদীপ করের উপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এই সময় স্বামীকে বাচাতে গেলে প্রদীপের স্ত্রী ঝর্নাকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এঘটনায় প্রভাত কর বাদী হয়ে গতকাল বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।