তীব্র শীতে যশোরের জনজীবন বিপর্যস্ত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৭.৮ ডিগ্রি

তীব্র শীতে যশোরের জনজীবন বিপর্যস্ত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৭.৮ ডিগ্রি

যশোরের অনুভূত হচ্ছে তীব্র শীত। সেইসাথে উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এ তাপমাত্রা বজায় থাকার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। আজ তাপমাত্রা আরো নেমে এসেছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় আচ্ছন্ন গোটা এলাকা। দৃষ্টি সীমা মাত্র ১০০ মিটার। এতে দিনে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।সেই সাথে উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।  এ অবস্থায় চরম দুর্ভোগে সব শ্রেণির মানুষ।এছাড়া প্রচন্ড ঠান্ডার কারণে বেড়েছে জ্বর, সর্দি ও কাশির রোগ। বিশেষ করে শিশুরা বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ অবস্থায় শিশুদের গরম কাপড়ে রাখা ও গরম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, যশোরে শৈতপ্রবাহ বিরাজ করছে এবং আগামী কয়েক দিন এ ধরনের তাপমাত্রা বিরাজ করতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।