দাকোপে চালনা কলেজ ছাত্রলীগের মাস্ক বিতরন

দাকোপে চালনা কলেজ ছাত্রলীগের মাস্ক বিতরন

আরাফাত আজাদঃ খুলনার দাকোপে কেন্দ্রীয়  ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১১ই এপ্রিল রবিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সভাপতি পারভেজ হাওলাদের নিজস্ব অর্থায়নে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়  জনসচেতনতা বাড়াতে পৌর শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে বিনামূল্য  ১০০০ মাস্ক  বিতরন করা হয়েছে।

চালনা কলেজ ছাত্রলীগের উদ্যোগে এই মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। এ সময় ছাত্রলীগ কর্মীরা মহামারী করোনা থেকে বাঁচার জন্য সর্বস্তরের জনগণকে মাক্স পরার প্রতি গুরুত্ব আরোপ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা যুবলীগ নেতা জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, চালনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম, প্রত্যয় বিশ্বাস, অপু সরকার, শাকিল খান, জয় রায়, স্বপ্নিল সাহা, মাসুম ফকির, রিয়াদ গাজী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।