× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

News Desk

তিনমাস পর পৃথিবীতে ফিরলো চীনের ৩ মহাকাশচারী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
china

তিন চীনা মহাকাশচারী ৯০ দিন পর পৃথিবীর মাটিতে পা রাখলেন। গ্রিনিচ মান সময় শুক্রবার ভোর ৫টা ৩৫ মিনিটে তারা মঙ্গোলিয়াতে অবতরণ করেন। চীনের মহাকাশ স্টেশনের তিয়ানহি মডিউলে ছিলেন নি হাইশেং, লিউ বোমিং ও তাং হনবো। যা পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার দূরে স্থাপিত। গত ১৭ জুন তারা মঙ্গোলিয়ার মরুভূমি থেকে যাত্রা করেছিলেন। ৯০ দিন পর বৃহস্পতিবার তারা শেনঝু-১২ মহাকাশ যানে করে পৃথিবীর উদ্দেশে রওনা দেন।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে তথ্য পাঠানো, কয়েক ঘণ্টা মহাকাশে হাঁটাসহ বিভিন্ন কাজ করেছেন তিন মহাকাশচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্প থেকে সরে গিয়ে চীন পৃথকভাবে মহাকাশ প্রকল্প গ্রহণ করে। ২০১৯ সালে দেশটি প্রথম চাঁদের অপরপৃষ্ঠে মনুষ্যবিহীন যান পাঠায়।


এ ক্যটাগরির আরো খবর..