× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

তিনটি গুণ লাগবে দীপিকার মি. পারফেক্ট হতে

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোন বলিউডের গ্ল্যামারগার্ল। ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা মুখ খোলেন না তিনি। তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য ভক্তদের জানিয়েছেন এই অভিনেত্রী।

দীপিকা তার অসাধারণ অভিনয় দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি বলিউডে গড়েছেন শক্ত অবস্থান। তার জীবন নিয়ে ভক্তদের মনে রয়েছে অনেক প্রশ্ন।

সম্প্রতি ‘ভোগ বিএফএফ’ শিরোনামের একটি টক শো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে নিজের মি. পারফেক্টের কী গুণ থাকতে হবে? কাকে প্রথম চুমু খেয়েছিলেন? এবং তার ক্রাশ কে? তার উত্তর দিয়েছেন দীপিকা।

দীপিকার মি. পারফেক্ট হতে কী গুণ থাকতে হবে? এই প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘তাকে মজার মানুষ হতে হবে, ভালো উচ্চতা থাকতে হবে এবং অবশ্যই তাকে একজন ভালো মানুষ হতে হবে।’

দীপিকার ক্রাশ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছেন, হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারই তার ক্রাশ। জীবনের প্রথম চুমু তিনি কাকে খেয়েছিলেন? এবার কিছুটা রক্ষণাত্মক দীপিকা মজা করে বলেন, ‘কাকে আবার? আমার মা-বাবাকে।’

দীপিকা বর্তমানে পদ্মাবতী সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন। এ ছাড়া আগামী জানুয়ারিতে ভিন ডিজেলের বিপরীতে হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজএ দেখা যাবে এ অভিনেত্রীকে।


এ ক্যটাগরির আরো খবর..