তালিকাভুক্ত রাজাকারদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

 

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২২ এপ্রিল’২০১৭
তালিকাভুক্ত রাজাকারদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বিকেলে জাগো ঝিনাইদহবাসী নামে একটি সংগঠনের পক্ষ থেকে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগ নেতা কাজী এনামুল হক মিলন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, পৌর ছাত্রলীগ নেতা কাজী চন্দনসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় যেসব তালিকাভুক্ত রাজাকার আছে তাদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। মানববন্ধনে ঝিনাইদহের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।