তালায় বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে আলোচনা ও শোক র‌্যালী অনুষ্ঠিত

খান নাজমূল হুসাইন তালা(সাতক্ষীরা): স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী অনুষ্ঠান মালার অংশ হিসেবে  ১৫ আগষ্ট সকাল ৯ টায় তালার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, শিক্ষক, সরকারী কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজ ও সাংবাদিকদের অংশ গ্রহনে শোক র‌্যালী শেষে  শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। আ’লীগ নেতা মীর জাকির হোসেন, সদর ইউপ চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) জুলিয়া সুকাইনা, মুক্তিযোদ্ধা কমান্ডার  মোঃ মফিজ উদ্দীন, ওসি মোঃ ছগির মিঞা, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান,ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, উপজেলা জাতীয়পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,  যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জলিল আহমেদ, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা বাজার মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানভি সংগ্রাম ও সাবা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।